উত্তরদিনাজপুর

বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ঈন্দিরা আবাস যোজনার টাকা লোপাটের অভিযোগ

গ্রামীণ ব্যাঙ্ক শাখা থেকে টাকা লোপাট। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজ পুর জেলার ইটাহার ব্লকের বাঙ্গার গ্রামীণ শাখা ব্যাঙ্কে। জানা গেছে, ১৯ শে ফেব্রুয়ারির এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারের ঈন্দিরা আবাস যোজনার টাকা লোপাট হয়ে যায়। ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারের নাম সারদা বিবি। এই নিয়ে সারদা বিবি ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখায়। তারপর বাঙ্গার গ্রামীণ শাখা ব্যাঙ্কের ম্যানেজার ওই মহিলাকে মৌখিক ভাবে আশ্বাস দিয়ে বলেন ব্যাপারটি খতিয়ে দেখা হবে, সেই বিষয়ে জানানো হবে ঊর্ধ্বতন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। এই আশ্বাস পেয়ে সারদা বিবি বিক্ষোভ বন্ধ করেন। 

        প্রতারিত সারদা বিবি জানায়, প্রায় এক সপ্তাহ হতে চলেছে, কিন্তু কোন ন্যায় বিচার পাননি। ব্যাঙ্ক ম্যানেজারের কাছে খোঁজ নিলে, ম্যানেজার কিছু সহায়তা করতে পারবে না বলে ফিরিয়ে দেয় এই মহিলাকে। প্রতারিত মহিলা গ্রামে ভিক্ষাবৃত্তি করে খাবার জোগাড় করে। নিজেস্ব ঘর, জায়গা জমিও নেয়, অন্যের বাড়িতে থাকে। প্রতারিত মহিলার ন্যায় বিচারের আশায় ক্ষোভ প্রকাশ করে ওই গ্রামের স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ এই ব্যাঙ্কের কাজ কর্ম সঠিক ভাবে হয় না। 

    টাকা লোপাটের ঘটনা জানতে চাইলে বাঙ্গারের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ম্যানেজার পবিত্র সরকার মুখে কুলু পেতেছেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/L0KxQZcJBaM